শোক সংবাদ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২২:১১
মাহমুদা খাতুন
স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনের নিউজ রুম এডিটর শাফিন খান ও খুলনার হরিণ টানা থানার ওসি মামুন খানের মা মাহমুদা খাতুন শনিবার (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
গোলেজা বেগম
দৈনিক ইত্তেফাকের শেরপুরের শ্রীবরদী উপজেলার এজেন্ট মো. ইদুমিয়ার মা গোলেজা বেগম (৭২) গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রীবরদী প্রেসক্লাব, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
গিয়াস উদ্দিন সরকার
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সাঈদের বাবা গিয়াস উদ্দিন সরকার (৯২) বার্ধক্যজনিত কারণে গত শনিবার কাঠাল বিলবোকা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।