আজ আখতারুন্নাহার বেবীর ২২তম মৃত্যুবার্ষিকী

আজ ৭ এপ্রিল সোমবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ কন্যা ও দৈনিক ইত্তেফাকের মহিলা অঙ্গন পাতার সম্পাদিকা এবং অন্যতম পরিচালক বেগম আখতারুন্নাহার বেবীর ২২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ মরহুমার ২৫০ পশ্চিম ধানমন্ডি, রোড-১৯ পুরাতন, মধুবাজারের নিজ বাসভবনে বাদ এশা মিলাদ এবং নারিন্দা মশুরীখোলা শাহ সাহেবের বাড়ি দরবার শরীফে মরহুমার মাজারসংলগ্ন স্থানে সকালে কোরআনখানি, বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশালে (আতাকাঠী) বাকেরগঞ্জ বেগম আখতারুন্নাহার ফোরকানিয়া মাদ্রাসায় কোরআনখানি, বাদ মাগরিব মিলাদ মাহফিল ও বাকেরগঞ্জ মুসল্লিবাড়ী সংলগ্ন জামে মসজিদে বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন-গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে শরিক হতে মরহুমার সন্তানেরা অনুরোধ জানিয়েছেন।