তানোরে মাহালিদের উচ্ছেদের প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:০৬
তানোরের মুন্ডুমালায় সাত মাহালি পরিবারকে ভূমি ও বসতভিটা থেকে উচ্ছেদের প্রতিবাদে গতকাল রবিবার জাতীয় আদিবাসী পরিষদ নগরীর কোর্ট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিচিত্রা তির্কি, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, গোদাগাড়ী থানার সভাপতি নন্দলাল টুডু, আদিবাসী নেতা ভাগবত টুডু, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি উপেন রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন।