গাজীপুরের মহাসড়কে এম্বুলেন্স থেকে লাশ ফেলে দিল দুর্বৃত্তরা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৯
জেলায় এ্যাম্বুলেন্স থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ ফেলে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তার পরনে নেভি ব্লু কালারের ফুলপ্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট ছিল। গতকাল রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জানান, স্থানীয় বর্ষা সিনেমা হলের কাছে ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স থেকে ঐ লাশ ফেলে দিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ঐ স্থানে ফেলে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।