প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

মশার কামড়ে ম্যালেরিয়া হয় হিমন এডওয়ার্ড গমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের স্বাস্থ্য বিধি অধ্যায়ের যোগ্যতাভিত্তিক প্রশ্নে ও শূন্যস্থান পূরণ করার জন্য কয়েকটি প্রশ্ন তৈরি করে দেওয়া হলো। তোমাদের প্রস্তুতি সর্বোচ্চ করার জন্য অবশ্যই পাঠ্যবইটি ভালো ভাবে পড়তে হবে। স্বাস্থ্য বিধি প্রশ্ন: আমাদের চারপাশে কী ছড়িয়ে আছে? উত্তর: রোগজীবাণু। প্রশ্ন:কী খালি চোখে দেখা যায় না? উত্তর: রোগজীবাণু। প্রশ্ন:রোগজীবানু কোথায় প্রবেশ করে? উত্তর: আমাদের শরীরে। প্রশ্ন:কিছু কিছু রোগজীবাণুু কোথায় ছড়ায়? উত্তর: পানিতে। প্রশ্ন:কীট পতঙ্গের মাধ্যমে আমাদের শরীরে কী প্রবেশ করে? উত্তর: রোগজীবাণুু। প্রশ্ন:কী ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর: পানি। প্রশ্ন:পানি কী হতে হবে? উত্তর: নিরাপদ। প্রশ্ন:আমাদের জীবনে কী অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তর: পানি। প্রশ্ন:পানির স্তর থেকে আমরা কী পেয়ে থাকি? উত্তর: পানি। প্রশ্ন:পানি নিরাপদ না হলে কী ছড়ায়? উত্তর: রোগ। প্রশ্ন:পানিবাহিত রোগগুলো কী কী? উত্তর: ডায়রিয়া, কলেরা ইত্যাদি। প্রশ্ন:পানিবাহিত রোগ ছাড়াও কিসের মাধ্যমে রোগ ছড়ায়? উত্তর: বায়ুর মাধ্যমে। প্রশ্ন:যে সকল রোগের জীবাণুু বাতাসের মাধ্যমে ছড়ায় সে গুলোকে কী রোগ বলে? উত্তর: বায়ুবাহিত। প্রশ্ন:হাম, বসন্ত কী বাহিত রোগ? উত্তর: বায়ুবাহিত। প্রশ্ন:কফ, থুথু, মুখ, বন্ধ কৌটায় ফেলে কী করতে হবে? উত্তর: মাটিতে চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। প্রশ্ন:সুস্থ মানুষ কী নেওয়ার সময় বাতাসের সঙ্গে ঐ জীবাণুু আমাদের শরীরে প্রবেশ করে? উত্তর: শ্বাস। প্রশ্ন:কিসের সময় মানুষদের সর্তক থাকতে হবে? উত্তর: বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়। প্রশ্ন:যক্ষা প্রতিরোধের জন্য শিশুকে কী টিকা দিতে হয়? উত্তর: বিসিজি। প্রশ্ন:কোন রোগীর কফ, থুথু, হাচি কাশির মাধ্যমে জীবাণুু বাতাসে ছড়ায়? উত্তর: যক্ষা প্রশ্ন:কোথায় যক্ষা রোগের চিকিত্সা বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে? উত্তর: সরকারি স্বাস্থ্যকেন্দ্র। প্রশ্ন:সোয়াইন ফ্লু কেমন রোগ? উত্তর: সংক্রামক রোগ। প্রশ্ন:কিসের কামড়ে ম্যালেরিয়া হয়? উত্তর: এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে। প্রশ্ন:গোঁদ রোগ হয় কোন মশার কামড়ে? উত্তর: কিউলেক্স। প্রশ্ন:সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কী থাকতে হবে? উত্তর: পরিষ্কার পরিচ্ছন্ন। প্রশ্ন:হাঁচি, কাশি হলে মুখে কী দিয়ে ঢাকতে হবে? উত্তর: হাত বা রুমাল। প্রশ্ন:এইচ ওয়ান এন ওয়ান কিসের ভাইরাস? উত্তর: সোয়াইন ফ্লুর। প্রশ্ন:কত ফারেনহাইটের ওপরে জ্বর হলে সোয়াইন ফ্লু হয়েছে ধরে নিতে হবে? উত্তর: ১০৪০। প্রশ্ন:সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে রোগীকে কী নিতে হবে? উত্তর: সম্পূর্ণ বিশ্রাম। প্রশ্ন:প্রচুর কী পান করতে হবে? উত্তর: পানি। প্রশ্ন:প্রয়োজনে কী দিতে হবে? উত্তর: স্যালাইন। প্রশ্ন:জরুরিভাবে কার পরামর্শ নিতে হবে? উত্তর: চিকিত্সকের প্রশ্ন:কিসের প্রতিষেধক বের হয়নি? উত্তর: ডেঙ্গুর।