জোকস
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ১৯:৩১
এক দৃষ্টিপ্রতিবন্ধী লোক তার পোষা কুকুরটাকে নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। কুকুরটার গলায় বাঁধা চেনের অপর মাথা তার হাতে ধরা ছিল। হঠাত্ কুকুরটা একটি চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় লাগাল। দৃষ্টিপ্রতিবন্ধী লোকটা কোনোমতে দুর্ঘটনা এড়িয়ে রাস্তার ওপারে পৌঁছলেন। পৌঁছেই তিনি পকেট থেকে কুকুরটাকে খাওয়ানোর জন্য বিস্কুট বের করলেন।
পথচারী :এই বেয়াদব কুকুরটার জন্য আরেকটু হলেই মরতে বসেছিলেন। তাকে এখন বিস্কুট খাওয়াবেন!
দৃষ্টিপ্রতিবন্ধী :আমি আসলে চড় মারার জন্য ওর মাথাটা খুঁজছি!
ছেলের দু’দিন পর পরীক্ষা। অথচ পড়াশোনার নাম গন্ধ নেই। সারাদিন টইটই করে ঘুরে বেড়ায়। মা, ব্যাপারটা দেখে ছেলেকে ডেকে বললেন—মা :হাবলু, তোর না দু’দিন পরে পরীক্ষা! পড়াশোনা করছিস? না যে!
হাবলু :মা পরীক্ষার এত চাপ—পড়ার সময়ই পাচ্ছি না!!!
পরিচিত এক লোক অন্য আরেকজনকে টিপ্পনী কেটে বলল, ‘চুল তো সব পেকে গেল!’
পাকা চুলের লোকটিও কম যান না। উত্তরে তিনি বললেন—‘কোন জিনিসটাই বা কাঁচা ভালো?’