এবারে ক্যাটরিনার বোনকে নিয়ে সালমান!
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২০:৩৫
নিত্যনতুন তারকাকে নিজের ছবিতে নিয়ে আসার ঘটনা সালমানের ক্ষেত্রে নতুন কিছু নয়। আর সেই ধারাবাহিকতাতেই এবারে অন্য কাউকে নয়, ক্যাটরিনার ছোট বোন ইজাবেল কাইফকে নিয়ে আসছেন সালমান। ক্যাটরিনাকে বিদেশ থেকে নিয়ে এসেছিলেন সালমান খান। শিখিয়ে পড়িয়ে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ক্যাটরিনাই আজ সুপারস্টার। বিনিময়ে সালমানকে বিয়ের আশ্বাস দিয়ে কিছুদিন ঘুরিয়ে অবশেষে ছুড়ে ফেলে দেন ক্যাট। এবার সেই ক্যাটের বোনকে নিয়েই হলিউড চলে গেলেন সালমান। অনেকদিন ধরেই ইজাবেল কাইফকে বলিউড সিনেমায় নিয়ে আসার জন্য জোর চেষ্টায় রয়েছেন তিনি। প্রথম চেষ্টা ছিল বলিউডে। কিন্তু সে যাত্রায় ব্যর্থ হয়ে ইজাবেলকে নিয়ে সোজা হলিউডের পথে হাঁটা শুরু করেছেন। সেখানে নিশ্চয়ই কোনো ঠিকানা তৈরি করে দেবেন সালমান। যেমন কথা তেমন কাজ। শত হোক সাবেক প্রেমিকাকে দেওয়া কথা তো তাকে রাখতেই হবে। তাই ইজাবেলকে ‘ডক্টর ক্যাবি’ ছবিতে অভিনয়ের সুযোগ করে দিলেন সালমান। এরই ভেতরে ছবিটির ইউটিউব প্রমোশনালও বাজারে ছেড়েছে প্রোডাকশন।