চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২০:৩৫
রবীরন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ডাকঘর, পরিচালনা করছেন লুসি তৃপ্তি গমেজ। ইতোমধ্যে এর সব অভিনেতা ও কলাকুশলী নির্বাচন হয়েছে এবং চলতি মাসের শেষের দিকে শুরু হবে চলচ্চিত্রটির শুটিংয়ের কাজ। সিলেট, টেকনাফসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হবে বলে জানিয়েছে এই চলচ্চিত্রের লাইন প্রোডিউসার আফরোজা সুলতানা চৈতী। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টপাধ্যায়, রহমতউল্লাহ, ঝুনা চৌধুরী, গাওসুল আলম শাওন, বাকার বকুল, সঙ্গীতা চৌধুরী প্রমুখ।