প্রিন্স উইলিয়াম ও কেটের নিউজিল্যান্ড সফর
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২১:০৪
নিউজিল্যান্ড সফরের মধ্য দিয়ে প্রিন্স উইলিয়াম ও কেট তিন সপ্তাহের সফর শুরু করেছেন। সঙ্গে রয়েছে তাদের আট মাসের সন্তান প্রিন্স জর্জ। এটাই প্রথম রাষ্ট্রীয় সফর প্রিন্স জর্জের। নিউজিল্যান্ড সফর শেষে তারা যাবেন অস্ট্রেলিয়া।
বিমান থেকে নামার সময় প্রিন্স জর্জ ঘুম থেকে জেগে ওঠে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের বিমান বন্দরে প্রধানমন্ত্রী জন কে তাদের তিনজনকে স্বাগত জানান। বিমান থেকে নামার সময় মৃদু বৃষ্টি এবং ঝড়ো বাতাসের মুখে পড়েন তারা। প্রধানমন্ত্রী জন কে তাদের ঐতিহ্যগত ‘নোস প্রেস’ (নাকে কপাল ঘষে) স্বাগত জানান। এরপরই তাদের নিয়ে যাওয়া হয় গভর্নমেন্ট হাউজে। সেখানে তাদের নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাউরি গোষ্ঠী স্বাগতম জানান। এসময় প্রিন্স উইলিয়াম ও কেট মাউরি যোদ্ধাদের সাথে সাক্ষাত্ করেন। নিউজিল্যান্ডের বিমান বাহিনীর ব্যান্ড দলের সাথে দেখা করেন প্রিন্স উইলিয়াম। নিউজিল্যান্ডে থাকাকালে তারা প্রমোদতরীর রেস উপভোগ করবেন, মাউরি উপজাতি এলাকা পরিদর্শন করবেন এবং রাগবি স্টেডিয়াম ঘুরে দেখবেন।