সংবাদ কণিকা

উগান্ডায় আবার এইচআইভি বাড়ছে নব্বইয়ের দশকের গোড়ার দিকে এইচআইভি ভাইরাসে আক্রান্তের হারের বিচারে সারা পৃথিবীতে উগান্ডা ছিল শীর্ষস্থানীয় একটি দেশ। ঐ সময় জনসংখ্যার প্রায় বিশ শতাংশই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ছিল। তবে বছরের পর বছর সফল প্রচারণা এবং প্রতিরোধমূলক নানা কর্মসূচির কারণে ২০০৫ সাল নাগাদ সেই সংখ্যা ছয় শতাংশে নেমে আসে। বিশেষজ্ঞরা এখন হুঁশিয়ার করছেন, আত্মতুষ্টি এবং অবহেলার কারণে সেই সাফল্য নষ্ট হতে চলেছে। —বিবিসি জার্মানিতে অবৈধদের দুরবস্থা আনুমানিক চার লাখ বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই জার্মানিতে বসবাস করেন। এসব মানুষ সবসময় আতঙ্কে থাকেন। মানবাধিকার ও নিয়মিত চিকিত্সার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা। আর্থিক সংকটে কিংবা ধরা পড়ার আতঙ্কে থাকতে থাকতে মানসিক অসুখে আক্রান্ত হয়ে পড়েন অনেকে। —ডয়েচে ভেলে মার্কেজের অবস্থার উন্নতি কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার থেকে তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। বাড়ি যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার পরিবার ও হাসপাতাল সূত্রে এ কথা বলা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও পানিশূন্যতার কারণে গত সোমবার তাকে মেক্সিকোর ন্যাশনাল মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড নিউট্রেশন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। —এএফপি হিটলারের স্ত্রী ইহুদি! নাত্সী জার্মান নেতা ও প্রবল ইহুদি-বিদ্বেষী হিটলারের স্ত্রী ইভা ব্রাউন ছিলেন একজন ইহুদি। অবিশ্বাস্য হলেও সত্য যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে লাখ লাখ ইহুদি নিধন করে বিশ্ব ইতিহাসকে কলংকিত করেছেন। আর তিনিই শেষ পর্যন্ত বিয়ে করলেন ইহুদি বংশের ইভা ব্রাউনকে। সমপ্রতি আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দলের ডিএনএ পরীক্ষাশেষে ইভা ব্রাউন সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্যটি বেরিয়ে আসে। — টাইমস অব ইন্ডিয়া