মতলবে ৪০ মণ জাটকা ও জাল আটক :২৩ জেলেকে সাজা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে গত রবিবার রাতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ও ১৫ হাজার মিটার জালসহ ২৩ জেলেকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ইউএনও একেএম মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, উপজেলা মত্স্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, ভোস্টের ম্যানেজার আতিয়ার রহমান, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম ও পুলিশের একটি দল। গতকাল সোমবার সকালে মতলব উত্তর উপজেলা পরিষদে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মনিরুজ্জামান আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন। আটককৃতরা হলেন— কামাল হোসেন, মহসিন, রাজিব, জাকির হোসেন, নাছির উদ্দিন, ফরহাদ, শাজাহান, রুহুল আমীন, আ. হান্নান, আলমগীর খান, আল-আমীন, রকিব উদ্দিন, আবজাল, জয়নাল আবেদীন, আ. ছাত্তার, আ. খালেক, দুলাল, হাসান, মনির হোসেন, নোয়াব আলী সরকার, আশ্রাফ আলী, ওহাব আলী ও রতন মিয়া। এদের মধ্যে একজনকে ১ বছর, একজনকে চার মাস, ছয়জনকে তিন মাস, আটজনকে এক মাস, তিনজনকে ১৫ দিন করে জেল প্রদান করা হয়েছে এবং দুইজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে আটককৃত ৪০ মণ মাছের কিছু মাছ স্থানীয় চারটি এতিমখানায় দেয়া হয়। বাকি মাছ নদীতে ফেলে দেয়া হয়েছে। আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।