নীলফামারীতে ৩০ পরিবারের শতাধিক ঘর ভস্মীভূত

নীলফামারী প্রতিনিধি নীলফামারী সদরের হুগলীপাড়ায় গত রবিবার অগ্নিকাণ্ডে ৩০ পরিবারের শতাধিক ঘর ভস্মীভূত হয়েছে। এতে একরামুল হক, এনামুল হক, আব্দুল করিম, আব্দুল আলীম, সাদ্দাম হোসেনসহ প্রায় ৩০টি পরিবারের নগদ টাকা, গবাদিপশু, আসবাবপত্র, ধান, চালসহ অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। নীলফামারী ও সৈয়দপুর দমকলের দুটি ইউনিট দু’ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।