জয়পুরহাটে প্রতিপক্ষের হামলায় সন্ত্রাসী বাহিনীর প্রধান নিহত
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২১:৩১
জেলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলসন বাহিনীর প্রধান পলসন প্রতিপক্ষের হামলায় গত শনিবার নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার সহযোগী উজ্জলকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শহরের স্টেশন সংলগ্ন ফুলতলী মোড়ে স্থানীয় একটি চা স্টলে মুখোশধারী ৪/৫ জনের একটি দল পলসনসহ তার কয়েকজন সহযোগীকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষণ করে। এতে দেবীপুর গ্রামের পলসন (৩০) এবং পেচুলিয়া গ্রামের উজ্জল গুলিবিদ্ধ হয়। এলাকাবাসী দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পলসনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
জয়পুরহাট পুলিশ সুপার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পলসনের বিরুদ্ধে থানায় খুনসহ একাধিক মামলা রয়েছে।