চিকিত্সার্থ সাহায্যের আবেদন

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পত্রিকা বিক্রেতা মো: নুর নবীর মা রোকেয়া বেগম (৫০) ক্যান্সারে আক্রান্ত। পিতৃহীন নূরনবী তার মায়ের চিকিত্সার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: চলতি হিসাব নং: ৩৪০২৪০৪৩, ন্যাশনাল ব্যাংক, মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী। মোবাইল : ০১৭৩১-৯৯৬৬১৮। হালিমা খাতুন হালিমা খাতুনের (৫৫) হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার নতুন ভাল্ব সংযোজন করতে হবে। বিধবা হালিমা খাতুন তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ জানে আলম, হিসাব নম্বর- ১০৭.১৫১.২১৩৬২, ডাচ-বাংলা ব্যাংক লি. কাওরানবাজার শাখা, ঢাকা। ফোন: ০১৭১৯-১৮৩৮৪১।