নিউইয়র্কে রতন বড়ুয়াকে শেষ শ্রদ্ধা জানালেন প্রবাসীরা

মুক্তিযোদ্ধা ও মানবাধিকার নেতা রতন বড়ুয়াকে শেষ শ্রদ্ধা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১ এপ্রিল নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে তিনদিন শোক কর্মসূচি পালন করেন প্রবাসী বাংলাদেশিরা। জ্যাকসন হাইটসের একটি চার্চে রতন বড়ুয়ার মরদেহ রাখা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। এসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রতন বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার শাহ গ্রামে।