ঢাকাসহ ১২ রুটের যান চলাচল বন্ধ

মঠবাড়িয়া-পিরোজপুর সড়কে ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাক খালে

মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের ঝাউতলা নামকস্থানে অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে গতকাল সোমবার স্ট্রীলের বেইলি ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক খালে পড়ে যায়। এ সময় এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়। এতে মঠবাড়িয়ার সাথে ঢাকা, খুলনা ও বরিশালসহ ১২টি রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মঠবাড়িয়া, পাথরঘাটা ও বামনা উপজেলার কয়েক হাজার যাত্রী চলাচলে চরম দুর্ভোগে পড়ে।