চট্টগ্রামে ভুয়া মেজর গ্রেফতার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:১৬
নগরীর বায়েজিদ থানা এলাকার হিলভিউ ২নং রোডের ফরেস্ট একাডেমির সামনে থেকে মেজর পরিচয় প্রদানকারী এক ব্যক্তিকে র্যাব সদস্যরা গ্রেফতার করেছে।
র্যাব-৭ সূত্র জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে ডিজিএফআই-এর কর্মরত মেজর পরিচয় দিয়ে চট্টগ্রামে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল। র্যাব সদস্যরা গত রবিবার রাতে ওই এলাকার মীর হাসানের বাড়ির সামনে অভিযান চালিয়ে মেজর পরিচয় প্রদানকারী মো. রেদুওয়ানুল ইসলামকে গ্রেফতার করে। তার কাছ থেকে এসময় একটি ল্যাপটপ, খেলনা পিস্তল এবং ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।