নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিধি মোতাবেক শাহ্শরীফ ডিগ্রি কলেজ, পোঃ নরহরিপুর, উপজেলা: মনোহরগঞ্জ, কুমিল্লার জন্য অনার্স কোর্স চালু করার লক্ষ্যে সৃষ্টপদে (প্রাতিষ্ঠানিক অর্থায়নে) রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ০৫ জন, সমাজ কর্ম বিষয়ে ০৫ জন এবং হিসাব বিজ্ঞান বিষয়ে ০৫ জন করে প্রভাষক আবশ্যক। আগ্রহী প্রার্থীদেরকে ২ কপি ছবি ও সকল সনদের সত্যায়িত ফটোকপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করতে হবে। —অধ্যক্ষ। সিএম-৮০৩

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০০৮ অনুযায়ী শূন্যপদে একজন দক্ষ সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। ৯ম ও ১০ম শ্রেণীতে গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে পাঠদানে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার। আগ্রহী প্রার্থীদের দুইকপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫/০৬/২০১৯ ইং তারিখের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। —সভাপতি, শেখ সেকান্দার আলী, শান্তিবাগ উচ্চ বিদ্যালয়, ৪৮, শান্তিবাগ, ঢাকা-১২১৭। ০১৭৩৪৩৮৪৯৬৪।      সিএম-৮০০

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি: বিধিমোতাবেক সিংরইল উচ্চ বিদ্যালয়, গ্রাম ও পোস্ট: সিংরইল, নান্দাইল, ময়মনসিংহের জন্য একজন অফিস সহকারী- কাম- কম্পিউটার অপারেটর আবশ্যক। কম্পিউটার জানা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ সমমান। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ছবি, প্রয়োজনীয় কাগজপত্র, ৫০০/- টাকার পোস্টাল অর্ডারসহ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন জমা দিতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। -প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)      সিকে-১৪৩৩