ভারতে কারাভোগের পর ১৮ কিশোরকে বাংলাদেশে ফেরত
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৪, ২৩:২৩
দীর্ঘ দুই বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল সোমবার ১৮ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি কাজের সন্ধানে কোলকাতা শহরে গিয়ে সেখানকার পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের কোলকাতা কেন্দ্রীয় জেলে প্রেরণ করা হয়।
দীর্ঘ সময় ধরে চলা বিচার কার্য শেষে তাদের প্রত্যেককে দুই বছরের সাজা দেয়া হয়। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে গতকাল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয় ট্রাভেল পারমিটের মাধ্যমে। বেনাপোল পুলিশ তাদের মানবাধিকার সংগঠন রাইটস, যশোর এর কাছে হস্তান্তর করেছে। দেশে ফেরত আসা এসব কিশোরদের বাড়ি নড়াইল, বরিশাল, ও ফরিদপুর জেলায়। পরে রাইটস যশোর তাদেরকে নিজ নিজ আত্মীয় স্বজনদের কাছে তুলে দেয়।