জোকস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২১
মা :তুই বলছিস ফাহিম বা ফারহানের যেকোনো একজন তোকে মেরেছে। কিন্তু ওরা তো যমজ ভাই। আমি কী করে বুঝব যে কে তোকে মেরেছে।
ছেলে :যে মেরেছে ওর গলায় খামচির দাগ আছে।
ফায়ার সার্ভিস অফিসে ফোন করে এক ভদ্রলোক বলতে শুরু করলেন—
:হ্যালো, ফায়ার সার্ভিস অফিস? শুনুন মাত্র কিছুদিন হলো আমি একটা ফুলের বাগান করেছি। বাগানটা ছোট হলেও এখানে যত ধরনের গাছ আপনি পাবেন তার সিঁকিভাগও এলাকার অন্য কোনো বাগানে দেখবেন না।
:আশ্চর্য লোক তো মশাই আপনি? এটা তো বন বিভাগের অফিস না, এটা হলো ফায়ার সার্ভিসের অফিস। কোথাও কোনো আগুন লাগলে সেটা জানাতেই লোকে এখানে ফোন করে, বাগানের গল্প শোনাতে নয়।
:হ্যাঁ, আমিও তো সে কথা জানাতেই ফোন দিয়েছি। আগুন লেগেছে আমার পাশের বাড়ি। কাজেই আপনারা যখন একটু পরে গাড়ি নিয়ে সেখানে আসবেনই তখন আমার বাগানেও একটু পানি ছিটিয়ে দেবেন। অনেক দিন গাছগুলোতে ভালোমতো পানি দেওয়া হচ্ছে না কি না।
এলাকার সবচেয়ে কৃপণ লোক হিসেবে এমনিতেই খ্যাতি রয়েছে জনাথনের। তবে একবার তার এই কৃপণতার কারণে খোদ বিদ্যুত্ বিভাগ থেকেই খোঁজ নিতে লোক পাঠাতে হয়েছিল। সেবার তার বিদ্যুত্ বিল এতটাই কম এসেছিল যে, বিদ্যুত্ বিভাগ থেকে একজন লোক পাঠানো হলো তার বৈদ্যুতিক মিটার চেক করার জন্য। মিটার রিডার এসে যখন দেখলেন যে সবই ঠিক আছে তখন তিনি কৌতুহল চেপে রাখতে না পেরে জনাথন সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘আপনি রোজ কতক্ষণ বাতি বা ফ্যান চালান।’
উত্তরে জনাথন সাহেব জানালেন, ‘এই ধরুন প্রতি রাতে মিনিট দুয়েকের জন্য একবার করে বাতি ও ফ্যান চালিয়ে দেখি যে ওগুলো ঠিক আছে কি না!’