স্মরণীয় উক্তি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২২
যখন দেখবার সামগ্রী বেড়ে ওঠে তখন দেখাটাই কমে যায়। - রবীন্দ্রনাথ ঠাকুর
অদৃশ্যকে দেখার মধ্যেই দেখার স্বার্থকতা নিহিত।
- ডাব্লিউ. জি. বেনহাম
আমরা চোখ দিয়ে যা দেখি অনুভূতিতে তা দেখি না। তাই আসল রূপটা ধরা পড়ে না।
- শ্যামল চন্দ্র দত্ত
চোখের দেখার মধ্যেও ভুল আছে, তাই প্রত্যক্ষদর্শীর রায়ই চূড়ান্ত নয়। - টমাস গ্রে
একবার দেখা হাজারবার শোনার চাইতে উত্তম।
- চীনা প্রবাদ