নববর্ষে
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:২৫
সকালের সোনা রোদ ছুঁয়ে যায় প্রাণ
সবুজ পাতায় হাসে নতুনের ঘ্রাণ।
গুড়ু গুড়ু ডাকে মেঘ বিজুলির বাজ
আকাশের ভাঁজে ভাসে নব কারুকাজ
কাদা জলে খোকা খুকু ছোটে অবিরাম
লুটোপুটি কাড়াকাড়ি করে পায় আম।
বৈশাখ এলো আজ সাজে বটমূল
দূর বনে চোখ খোলে বৈশাখী ফুল
বৈশাখ এলো বাজে চেতনার ঢাক
অতীতের ভ্রম জরা সুদূরে মিলাক
রাতের আকাশ হতে আলো দিক চাঁদ
ধুয়ে মুছে যাক যত পুরনো বিষাদ।