বর্ষবরণ

বৈশাখে ওই শাখে ঝুলে আছে আম কাঁচা মিঠা জলে জিভ ভরে অবিরাম। বৈশাখে ওই শাখে দোলে তেঁতুলে ছাগলে পাগলের মাথা বেভুলে। বৈশাখে ওই শাখে শিমুলের ফল ফেটে ওড়ে রাশি রাশি তুলা অবিরল। জল সেঁচে মাছ ধরা আহা কী যে লাগে অতলের জলে শুধু কাঁকড়ারা জাগে। গাঁয়ে গাঁয়ে মেলা বসে ভাগে দুঃখ বৈশাখের আবহাওয়া অতিশয় রুক্ষ। কাল বৈশাখী আঘাত হানে কম না বর্ষবরণে তবু মাতে রমনা।