বোশেখের ছড়া

অসীম বাবু বোশেখ মাসে নোয়াখালীর বাজার থেকে বায়স কিনে ফিরলো ঘরে দুপুর বেলা ভীষণ রোদে বিকেল বেলা পড়লো জ্বরে। পাড়ার লোকে ভীষণ খুশী বায়স দেখে ছুটে এলেন, বাতাসা আর মুড়কি হাতে অসীম বাবু বললো কেঁদে, মুড়কি খাবো জোসনা রাতে। ঠিক তখুনি পাগলা দাশু বললো এসে বায়স নাকি রাত দুপুরে পদ্যি লেখে। সাদা বায়স বললো হেসে কাকের চেয়ে অনেক বেশী কবি আছেন বাংলাদেশে।