এলো রে বৈশাখ

শরত্-হেমন্ত গেল বসন্তও শেষ— বিদায় নিয়েছে সেই কবে শীতের আবেশ বনে বনে শুনি আজো কোকিলের ডাক বছরটা শেষ হলো, এলোরে বৈশাখ—। শাখে শাখে ভরা কত আমের গুটি— বাতাসে দোল খায়, খায় লুটোপুটি সবুজের সমারোহ নতুন পাতা— পুরনো হিসেবে রেখে শুভ হালখাতা। ঢাক-ঢোল বাজে আহা দুঃখ ভোলায় হাসি-খুশি, মেতে রবো নাগর দোলায়।