সাধ জাগে

বৈশাখে মন জুড়ে ঝিকিমিকি লালিমা ঝরাপাতা যতসব পুরাতন কালিমা। বাজে সুর নতুনের হাসিখুশি আননে প্রিয় দেশ পরিণত হয় যেন কাননে। বৈশাখে খেলা করে মনে নানা সুর তো বাংলার আদিরূপ হয়ে ওঠে মূর্ত। অভিভূত হতে হয় চারদিকে তাকিয়ে কানে কানে কে যে কয় হয়ে যাও আঁকিয়ে। বৈশাখে হয়ে ওঠে মধুমতি মনটা থাকে না যে মনে আর কোনো উত্কণ্ঠা। নতুনের সন্ধানে ছোটে মন দুর্বার বৈশাখে সাধ জাগে পাখি হয়ে উড়বার।