ইলিশ

মাঠে মাঠে গাছে গাছে হরেক রকম ফল খাবি যদি দাওয়ায় বসে দূর গাঁয়েতে চল বোশেখ আমার লাল সাদাতে রাঙা নতুন শাড়ি বোশেখ মেলায় কেনাকাটা ফুর্তি বেজায় ভারি। মুড়ি মুড়কি কাউন চালের সুবাস ভরা ক্ষীর ফুটি তরমুজ ছাড়িয়ে আছে বারি নদীর তীর আম কাঁঠালের সুবাস ছড়ায় রোদে পোড়ামাঠ এমন দিনে চুকিয়ে দিলাম লেখাপড়ার পাঠ।