হালখাতা

আমার বৈশাখ- নববর্ষের প্রথম নবীন প্রাণ আমার বৈশাখ- বটতলার জারি-সারি গান আমার বৈশাখ- ভালোবাসার সুখ-দুখের প্রীতি আমার বৈশাখ- ছোট্ট বেলার আম কুড়ানো স্মৃতি। আমার বৈশাখ- তপ্ত রোদের মিষ্টি মধুর হাওয়া আমার বৈশাখ- পাতার বাঁশি মিষ্টি গান গাওয়া আমার বৈশাখ- ফলের রসের রাঙা করা মুখ আমার বৈশাখ- বাংলা মায়ের স্নেহে ভরা বুক। আমার বৈশাখ নকশি আঁকা রঙিন হাতপাখা আমার বৈশাখ- বুবুর হাতের কাঁচা আম মাখা আমার বৈশাখ- গদিঘরের আশার হালখাতা আমার বৈশাখ- গাছের শাখে কচি-কোমল পাতা।