দর্শকদের জন্যই বদলেছি :অপু বিশ্বাস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৬
নিজেকেই এখন আয়নাতে ঠিক চিনতে পারেন না অপু বিশ্বাস! কী করে চিনবেন, মাত্র ছ’মাসে প্রায় অর্ধেক কমিয়ে একেবারে শূন্য ফিগারে নিয়ে এসেছেন। তবে এই শূন্য ফিগার বিষয়টির জন্য নয়। অপু বিশ্বাসের কথায়, ‘আমি একেবারে নিজের জন্যই এটা করেছি।’ এদিকে ‘ডেয়ারিং লাভার’ ছবির মাধ্যমে অনেকদিন পর কোনো নতুন ছবি মুক্তি পেলো তার। অপুর কথায়, ‘নতুনভাবে কামব্যাক করতে তো সময় লাগবে। তবে এ ছবিটি আমার আরও এক বছর আগের।’ এদিকে ‘ডেয়ারিং লাভার’ ছবিতে হুবহু নকল পোস্টার নিয়েও বেশ বিতর্ক হয়েছে। এ নিয়েও মিডিয়াতে কম জল ঘোলা হয়নি। তবে এসবে খুব একটা কেয়ার করেন না অপু। এদিকে প্রযোজক শাকিব যখন ছবি করতে গিয়েই তার সাথে আরও একজন নায়িকা রাখলেন সমান্তরালে। তখনই যেন নিজেকে আরেকটু বেশি প্রমাণের জন্যই এই জিরো ফিগারে উদগ্রীব হলেন অপু বিশ্বাস।
তবে কী প্রযোজক শাকিবসহ তরুণ নির্মাতাদের নতুন ছবির জন্যই নিজে তৈরি হচ্ছেন অপু? কারণ নতুন জেনারেশনের মাহী, ববি, রুহি, আইরিন থেকে শুরু করে অনেকেই এসে পড়েছেন। এমন প্রসঙ্গে শুধু একগাল হেসে বলেন অপু, ‘সময়ের সাথে সবসময়ই বদলেছি। আগে দর্শকেরা একটু মোটা নায়িকা পছন্দ করত, এখন উল্টো। ধরে নিন দর্শকদের জন্যই নিজেকে বদলেছি।’