মাছরাঙায় আইপিএল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ১৯:৪৮
১৬ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আয়োজন আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)-এর সপ্তম আসর। এই আসরের সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। বরাবরের মতোই ৮টি দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে এই টুর্নামেন্টে। দলগুলো হলো মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়েদ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারত ও দুবাইয়ের বিভিন্ন স্টেডিয়ামে।