ক্যাপসন নিউজ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২০:২৪
সিলেটে বাংলালিংক এর থ্রিজি সেবা চালু হয়েছে। এ উপলক্ষে গতকাল সিলেটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে আয়োজিত এক র্যালীতে উপস্থিত ছিলেন রিজিওনাল কমার্শিয়াল হেড, সিলেট নুর-উল-আলম প্রমুখ
সিলেট জেলার কোম্পানীগঞ্জের টুকের বাজারে দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর শো-রুম খাজা ইলেকট্রনিক্স এর উদ্বোধন করেন চিত্রনায়ক ও মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন আর. বি. গ্রুপের নির্বাহী পরিচালক (মিডিয়া) হুমায়ুন কবীর, মার্সেল মার্কেটিং বিভাগীয় প্রধান মোশারফ হোসেন রাজিব, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা ও ডিস্ট্রিবিউটর মো. আনোয়ার হোসেন রবি
সমপ্রতি জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মান-জরিপ ও গবেষণা-প্রতিষ্ঠান ‘আদারওয়েজ ম্যানেজমেন্ট এন্ড কনসাল্টিং, ফ্রান্স’-এর সি ই ও চারবেল ট্যাবেট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের গ্লোব সফট ড্রিংকসের চেয়ারম্যান মো. হারুনুর রশীদের হাতে ‘দি ডায়মন্ড আই পুরস্কার’ তুলে দেন