চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ঐকমত্য
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২০:৩৭
সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেলের সাথে মঙ্গলবার সকালে বৈঠক করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী চ্যাঙ ওয়াঙকুয়ান। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করতে এবং উভয়পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা।
চ্যাঙ ওয়াঙকুয়ান বলেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর চীন সফর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে চীন সম্পর্কে এবং চীনের সামরিক বাহিনী সম্পর্কে আরো গভীর সম্পর্ক তৈরি হবে তার। উভয় দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে নতুন মাত্রার সম্পর্ক গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার সকালে চীনের পূর্বাঞ্চলীয় সানদং প্রদেশে এসে পৌঁছান। পরে সন্ধ্যায় বিমানযোগে বেইজিং এসে পৌঁছান। দায়িত্ব নেয়ার পর উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী এর আগে দুইবার বৈঠক করেছেন।