সিরীয় সরকার ঝুঁকিতে নেই
........... হিজবুল্লাহ প্রধান
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২০:৩৮
হিজবুল্লাহ প্রধান বলেছেন, সিরিয় সরকারের উত্খাত হওয়ার ঝুঁকি নেই। একই সঙ্গে দেশটির ভাগ হয়ে পড়ার আশংকাও কেটে গেছে। আল-সাফির দৈনিকে সোমবার লেবাননের হিজবুল্ল¬াহ প্রধান হাসান নাসরুল্ল¬াহ এ মন্তব্য করেন। প্রতিবেশী দেশ সিরিয়ার সংঘাতে তার শিয়া আন্দোলন ক্রমেই অধিকহারে জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। সেখানে তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর পক্ষে লড়াই করছেন।