পরমাণু ইস্যুতে ছয় মাসে সমাধানের আশা ইরানের
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২০:৩৮
তেহেরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আগামী ছয় মাসের ভেতর একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেছে ইরান। তবে এক্ষেত্রে সকলের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। গত সোমবার ভিয়েনায় এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একথা জানিয়েছেন। —খবর সিনহুয়া।
বিশ্বের শক্তিধর দেশগুলোর ছয়জাতি আলোচনাকে সামনে রেখে সোমবার ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন এস্টোন ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পর এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, সকল পক্ষকেই রাজনৈতিক সদিচ্ছা ও আস্থা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করা উচিত।