চিকিত্সার্থ সাহায্যের আবেদন

গাজীপুরের বোর্ড বাজারের বাসিন্দা মোঃ আতিকউল্লাহ’র (৩৯) দুটি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। তার দরিদ্র পিতা ছেলের সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ আতিকউল্লাহ, হিসাব নং- ০১১০১২১০০০৭২৮৭৮, মার্কেন্টাইল ব্যাংক, বোর্ড বাজার শাখা, গাজীপুর। ফোন: ০১৭১৩১৪২৪০১, ০১৭১৩৩৩৩২৭২। সাজিদা বেগম সুক্তি ইডেন কলেজের ইংরেজী মাস্টার্সের মেধাবী ছাত্রী সাজিদা বেগম সুক্তির হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। অপরটিও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায় ফুসফুসে ও শরীরে পানি জমছে। তার দেহে নতুন ভাল্ব সংযোজন করতে অন্তত আড়াই লাখ টাকার প্রয়োজন। সুক্তির চিকিত্সার্থে তার দরিদ্র পিতা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: এম আহসান কমল, এমএসএ নং- ৪৯১৩১ (অনলাইন), ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মৌচাক শাখা, ঢাকা। ফোন- ০১৮৪৯৫৩১৩৮৫ (বিকাশ)।