বেনাপোলে দুই গ্রুপের সংঘর্ষ

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোলে যুবলীগ নেতা সিরাজুল ইসলামকে কুপিয়ে আহত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে বেনাপোল বাহাদুরপুর সড়কে দু-গ্রুপের সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে লিটন (৩৪) নামে এক যুবকের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় বিক্ষুব্ধকারীরা লিটনের বাড়িসহ ৩টি বাড়িতে আগুন জ্বালিয়ে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যশোর-বেনাপোল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, পানির ড্রেন নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজুল এবং লিটনের পরিবারের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল তারই জের হিসাবে এ ঘটনা ঘটেছে।