সাভার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

ইত্তেফাক রিপোর্ট সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাভেদ মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে মিঠুন সরকার নির্বাচিত হয়েছেন। অন্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি তায়েফুর রহমান, সহ-সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মিতু সরকার, সাংগঠনিক সম্পাদক রুপোকুর রহমান, অর্থ সম্পাদক আসাদুজ্জামান নিয়ামত, দপ্তর ও প্রচার সম্পাদক রাশেদ আহম্মেদ ও গোলাম পারভেজ মুন্না (যৌথভাবে), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজিম উদ্দিন, পাঠাগার সম্পাদক আমান উল্লাহ পাটোয়ারী। নির্বাহী সদস্যরা হচ্ছেন- সৌমিত্র মানব, ফিরোজ মাহমুদ ও সাহেদ জুয়েল।