চট্টগ্রামে স্কুলের ভবন ভেঙে মার্কেট নির্মাণের প্রতিবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪৪
চট্টগ্রাম অফিস
নগরীর কোতোয়ালি থানাধীন কলেজ রোডে ১২৯ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কাজেম আলী হাইস্কুল ভবনের একাংশ ভেঙে মার্কেট নির্মাণের প্রতিবাদ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যরা। তারা স্কুলের মাঠে একাডেমিক ভবনের নাম করে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে কাজেম আলী স্মৃতি পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। ঐতিহ্যবাহী এই স্কুল ভবনের বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল মানববন্ধন ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।