ঝিনাইগাতীতে ২০টি দোকান পুড়ে গেছে
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪৪
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজারে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে ১৭টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাপড় ব্যবসায়ী আবুল হাছেনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ফার্মেসি, মুদি দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ১৭টি দোকানের মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।