দুই স্থানে পানিতে ডুবে দুইজনের মৃত্যু
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৪৪
সিলেটের জৈন্তাপুর ও কেন্দুয়ায় গত সোমবার পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জৈন্তাপুরে শ্রমিকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরের বালু বোঝাই নৌকা ডুবে গত সোমবার সকালে ফয়েজ উদ্দিন (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। জৈন্তাপুর উপজেলার সারী নদীর উত্স মুখ থেকে আসা বালু বোঝাই একটি নৌকা দিদাইঘাট এলাকায় শ্রমিক ফয়েজ নিখোঁজ হন। দুপুরে ডুবুরি দলের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।
কেন্দুয়ায় শিশুর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোগ বাজার নদীতে ডুবে গত সোমবার জাহিদ হাসান (৬) নামে এক শিশু মারা গেছে। ক্রিকেট খেলার সময় খেলার বল নদীর পানিতে পড়ে যায়। বল সংগ্রহ করতে গিয়ে অসাবধানতাবশত শিশু জাহিদ হাসান নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত জানান।