মুক্তিযুদ্ধ প্রজন্ম ফ্রন্টের সভাপতি খাইরুল হুদা সা. সম্পাদক মো: মহিউদ্দিন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২২:০৮
এ জেড এম খাইরুল হুদা রাসেলকে সভাপতি ও মো: মহিউদ্দিন ভুঁইয়া মহিকে সাধারণ সম্পাদক হিসাবে সম্প্রতি সম্মিলিত মুক্তিযুদ্ধ প্রজন্ম ফ্রন্ট ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের ১০ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি ঘোষণা করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের চেয়ারম্যান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা। -প্রেস বিজ্ঞপ্তি।