মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৪, ২২:০৯
বেগম মনোয়ারা রহমান
রাজশাহীর নারী ও ভাষা আন্দোলনের নেত্রী বেগম মনোয়ারা রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে ‘ভাষাসৈনিক বেগম মনোয়ারা রহমান স্মৃতি পরিষদ’ রাজশাহীতে দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- সকাল ১১টায় মরহুমার কবর জিয়ারত, প্রতিকৃতিতে মাল্যদান, বাদ আসর সাহেববাজার বড় মসজিদে দোয়া মাহফিল ও বিকালে রাজশাহী প্রেসক্লাবে আলোচনা সভা।