নতুন পোশাক পেয়ে হাসির ঝলক

জাবি সংবাদদাতা

খুশি রহিমা ও আকাশ। সংসারে নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু এবার ঈদে পছন্দের নতুন কাপড় পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে। শুধু রহিমা আর আকাশ নয় নতুন কাপড় পেয়ে খুশি বিজয়, খুর্শিদা, লাবনী, শান্তা, মিতু, মাহফুজা। তারা সকলেই সাভারের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুল ‘অ আ ক খ’ স্কুলের শিক্ষার্থী। বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত শিশুদের দোকানে নিয়ে তাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে দিয়েছেন। দর্শন বিভাগের শিক্ষার্থী হুমায়ুন ইবনে জামান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি।