ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ

দুর্নীতিকে ‘না’ বলার মধ্য দিয়ে দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সপ্তাহব্যাপী কর্মসূচি গত ৩১ মার্চ সমাপ্ত হয়েছে। দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কবি আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য শাহিদুল ইসলাম, সাহেদ আলী, মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমুখ। বক্তারা দুর্নীতিকে না বলা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভার শুরুতে দুর্নীতিবিরোধী সংগীত পরিবেশন করেন দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের শিল্পীরা। কবি আব্দুল মান্নান সরকারের কথা ও সুরে বিশিষ্ট কণ্ঠশিল্পী রুনাক সুলতানা পারভীনের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেন পাপিয়া মোদক, মৌ বনিক, তৌহিদা ইসলাম ও নিপা। তবলা সঙ্গত করেন খোকন সেন।