আলোচনা দিয়ে শুরু কনসার্ট দিয়ে শেষ
মো. মোসলেম উদ্দিন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ১৭:১৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ন্যায়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ৪৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলা গানের কনসার্টের আয়োজন করা হয়। গত ২৯ মার্চ বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সংগঠক ড. আহসানুল হক।
ন্যায়ের আলো সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা লায়ন আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, সমাজ সেবক লায়ন মুজাম্মেল হক ভূইয়া, অধ্যক্ষ নুরুল ইসলাম, সমাজ সেবক আলী আকবর খান, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমান, এসএম সৈকত ও সংগঠনের সভাপতি জাহিদুল আলম আল জাহিদ প্রমুখ। অনুষ্ঠানে ৮ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ সময় ভাষা মতিনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আহসানুল হক। সংগঠনের সভাপতি জাহিদ জানান, এ অনুষ্ঠানে ভাষাসৈনিক আব্দুল মতিন (ভাষা মতিন) উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আলোচনা সভা শেষে বাংলা গানের কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট চলে রাত ৯টা পর্যন্ত।