ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় ছিনতাই কাজে ব্যবহূত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নাম আবু সাঈদ, সোহেল, সুমন শেখ, জাকির হোসেন, শামীম ও সুমন। বুধবার রাতে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।
তিনি জানান, গোপন সংবাদে ঝটিকা অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহূত ৫টি চাকু, ১০টি ব্লেড ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশ-পাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।