টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার ‘ক্যাপ্টেন আমেরিকা :দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ মুক্তির সাথে সাথেই হয়েছিল ব্যবসাসফল। সিনেমাটির এ সফলতায় আরও একবার হাজির হয়েছে ক্যাপ্টেন আমেরিকা নতুন মুভি নিয়ে। ‘ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার’ আগেরটির সিক্যুয়েল। সেই সাথে এতে রয়েছে আরও চমক ও স্পেশাল ইফেক্ট। সাদি কি সাইড ইফেক্টস খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের কাহিনী। ভালোবেসে করা বিয়ে বাঁচানোর জন্য তারা দুজনই নানা ধরনের সংগ্রাম করে চলে। সংসারে সুখী থাকতে তারা সিদ্ধহস্ত। এই ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে চলে সিনেমার গল্প। সাথে রয়েছে নানা মজার ঘটনা যা সিনেমাকে দিয়েছে নতুন মাত্রা। আর সেই সাথে বাড়তি আকর্ষণ হলো ফারহান আখতার এবং বিদ্যা বালানের মতো শিল্পী। বলিউড টপচার্ট  মে তেরা হিরো বরুণ ধাওয়ান, ইলিনা ডি ক্রুজ  রাগিনি এমএমএস টু সাহিল, সানি  ইয়াঙ্গিস্তান নেহা সারমা, ফারুখ শেখ  কুইন কঙ্গনা, রাজ  সাদি কি সাইড ইফেক্টস ফারহান আখতার, বিদ্যা বালান হলিউড টপচার্ট  ক্যাপ্টেন আমেরিকা-দ্য উইন্টার সোলজার স্কারলেট জোহানস, ক্রিস ইভানস  নোয়াহ জন লোগান, ড্যারেন  ডাইভারজেন্ট কেট উইন্সলেট, থিও জেমস  মাপেটস মোস্ট ওয়ান্টেড জেমস ববিন, নিকোলাস  মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান টাই ব্যারেল, ম্যাক্স চার্লি