কবুল হ্যায় এক তরুণীর গল্প

২০১২ সাল থেকে জিটিভিতে চলছে ‘কবুল হ্যায়’ সিরিয়ালটি। এরমধ্যে সিরিয়ালটির গল্পের পটভূমি, সময়কাল এগিয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় শিল্পীর পরিবর্তন এসেছে। কিন্তু মুসলিম সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে আবর্তিত ‘কবুল হ্যায়’ সিরিয়ালটির দর্শকপ্রিয়তা এখনও উল্লেখ করার মতো। আধুনিক সময়ের প্রেক্ষাপটে ভারতের মুসলিম সমাজে কিছু পুরোনো ধ্যান-ধারণো ও সংস্কার এখনও জগদ্দল পাথরের মতো চেপে আছে। যার প্রভাবে সৃষ্টি হচ্ছে পারিবারিক সামাজিকদ দ্বন্দ্ব, সংঘাত, সম্পর্কের জটিল সমীকরণে এলোমেলো হয়ে যাচ্ছে অনেকে স্বাভাবিক জীবন। ‘কবুল হ্যায়’ সিরিয়ালের তিনি প্রধান চরিত্র আসাদ, আমান ও জয়া পরস্পরের সঙ্গে নানাভাবে সম্পর্কে জড়িয়ে পড়ে। দুটি পরিবার পরস্পরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকলেও পরিবেশ ও পরিস্থিতির কারণে তারা দূরে সরে যায়। জয়া দুই পরিবারকে আবার পরস্পরের কাছাকাছি নিয়ে আসে। নাটকীয় উত্থান-পতনের ঘটনার মধ্যে দিয়ে ‘কবুল হ্যায়’ সিরিয়ালের গল্প এগিয়ে চলেছে। গতানুগতিক অনেক হিন্দি টিভি সিরিয়ালের ভিড়ে মুসলিম সামাজিক প্রেক্ষাপটে আবর্তিত এই সিরিয়ালটি এখানকার দর্শকদের সহজেই আলোড়িত করেছে। এখন অনেক দর্শক নিয়মিতভাবে ‘কবুল হ্যায়’ সিরিয়ালটি দেখছেন। এখানে জয়া চরিত্রে অভিনয় করছেন সুরভী জ্যোতি। আসাদ চরিত্রে এখন দেখা যাচ্ছে করণবীর বোহরাকে। এর আগে একই চরিত্রে অভিনয় করেছেন করণ সিংহ গ্রোভার ও রাকেশ ব্যাসিস্ট। জিটিভির একটি দর্শকপ্রিয় সিরিয়াল হিসেবে ‘কবুল হ্যায়’ আরও অনেকদিন উজ্জ্বল অবস্থানে থাকবে আশা করা যায়। সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার রাত ১০টায় জিটিভেতে ‘কবুল হ্যায়’ সিরিয়ালটি দেখানো হয়। দাশ কা দাম আন্তর্জাতিক রিয়ালিটি গেইম শো ‘পাওয়ার অব টেন’-এর ভারতীয় সংস্করণ ‘দাস কা দাম’ সনি টিভিতে প্রচার হচ্ছে। দশ কোটি রুপি প্রাইজমানির ওই অনুষ্ঠানের দুই সিজন উপস্থাপনা করেন সালমান। সম্প্রতি শুরু হয়েছে এর তৃতীয় সিজন। অর্জুন স্টার প্লাসে নতুন অ্যাকশন-থ্রিলার সিরিয়াল শুরু হয়েছে, নাম ‘অর্জুন’। সিরিয়ালটির প্রতিটি পর্বে একটি করে ক্রিমিনাল কেস দেখানো হয় আর সেটা সমাধান করা হয়। সিরিয়ালটি প্রতি সপ্তাহের রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হয়। রূপ লাবণ্য রূপ সচেতনতার বিষয়টি মাথায় রেখেই একুশে টেলিভিশন দর্শকদের জন্য এসেছে নতুন অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’। সুবর্ণা নওয়াদিরের উপস্থাপনায় এবং বাবুল আক্তারের প্রযোজনায় প্রতি মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা এটি দেখতে পাবেন। ক্রাইম ফিকশন সত্য ঘটনা অবলম্বনে অপরাধ ও অপরাধীদের নেপথ্য কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ক্রাইম ফিকশন’ প্রচারিত হয় গাজী টেলিভিশনে। লিসানুল হক খান তারেকের পরিচালনায় প্রতি সপ্তাহের বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে দর্শকরা এটি দেখতে পাবেন।