বলিউডে জুহি চাওলার ভাগ্নি!

বলিউডের অধিকাংশ তারকাই এসেছেন উত্তরসূরিদের পদাঙ্ক অনুসরণ করে। বিশেষ করে কাপুর পরিবার তো পুরোটাই। এবার বলিউডে পা রাখলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার ভাগ্নি কায়রা আদ্ভানি। সম্প্রতি তার প্রথম চলচ্চিত্র ‘ফাগলি’র ট্রেইলর প্রচার শুরু হয় বিভিন্ন চ্যানেলে। অমিতাভ বচ্চনসহ অনেকেই তার এই ট্রেইলর দেখে বেশ প্রশংসা করেন। অক্ষয় কুমারের প্রোডাকশন হাউজ থেকে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। এতে কায়রা আদ্ভানির বিপরীতে অভিনয় করেছেন জিম্মি শেরগিল ও মোহিত মারওয়া।