অকালেই চলে গেলেন পিচেস জেডফ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৪, ২০:১৮
মাত্র ২৫ বছর বয়সেই চলে গেলেন বিখ্যাত মডেল পিচেস জেডফ। মডেল হিসেবে তার জনপ্রিয়তার ব্যাপকতা থাকলেও পেশায় তিনি ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। কয়েক বছর আগে অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের কারণে মৃত্যু হয়েছিল তার মা পাওয়া জেডেফর। পিচেসের সংসারে স্বামী ও দুই ছেলে রয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিচিতজনরা বেশ
চমকে উঠেছেন। তাদের মতে, এত সাদাসিধে ও হাসিখুশি মানুষটির
এভাবে চলে যাওয়াটা মোটেও কাম্য নয়।